আদিবাসী জমি রক্ষা কমিটির উদ্যোগে সোমবার উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ নতুন বাস স্ট্যান্ড থেকে একটি ধিক্কার মিছিল বের করা হয়। হেমতাবাদের বাজার এলাকা পরিক্রমা
করে এসে এরপর এই মিছিল ভূমি ও ভূমি সমষ্টি কল্যাণ আধিকারিকের অফিসের সামনে ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকে। প্রায় শতাধিক আদিবাসী সম্প্রদায়ের মানুষ তীর, ধনুক,
কাস্তে, বল্লম, কুরুল নিয়ে বিক্ষোভ দেখতে থাকে অফিসের সামনে। তাদের দাবী বেআইনী ভাবে আদিবাসীদের জমি রেকর্ড কাটা হয়েছে তা অবিলম্বে আদিবাসীদের ফিরিয়ে দিতে হবে,
আদিবাসীদের জমিতে যারা বেআইনী ভাবে বসবাস করছে তাদের উচ্ছেদ করতে হবে। এগারো দফা দাবীর ভিত্তিতে আদিবাসী জমি রক্ষা কমিটির পক্ষ থেকে শশস্ত্র ধিক্কার মিছিলের মধ্য
দিয়ে বি এল আর ও কে স্মারকলিপি প্রদান করে।
আদিবাসী জমি রক্ষা কমিটির সম্পাদক যতীন হেমরম জানান, "বি এল আর ও" এর কাছে স্মারক লিপি জমা দিলাম। তিনি আমাদের আশ্বাস দিয়েছেন আগামী সাত দিনের
মধ্যে আমাদের সমস্যা গুলি সমাধান করার চেষ্টা করবেন। যদি তা না হয় তাহলে তারা আগামীতে বৃহত্তর আন্দোলনে নামবেন বলে জানান। মিছিলকে কেন্দ্র করে এদিন সকাল থেকেই
মোতায়েন করা হয়েছিল বিশাল পুলিশ বাহিনী। সকাল থেকেই ব্যারিকেড দেওয়া হয়েছিল ভূমি ও ভূমি সমষ্টি আধিকারিকের অফিসের সামনে।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/u0HOpIROeVI